রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সরকারি সাত ব্যাংকের নিয়োগ আবেদন শেষ হচ্ছে সোমবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সালভিত্তিক অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে শূন্য পদগুলো পূরণ করা হবে। সাত ব্যাংকে অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে ২ হাজার ৪১৬টি পদের মধ্যে সোনালী ব্যাংকে ১ হাজার ২২৯ জন, জনতা ব্যাংকে ৪৪৫, অগ্রণী ব্যাংকে ৪৫৫, রূপালী ব্যাংকে ২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ১ জন নেয়া হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এসএসসি সমমান থেকে পরবর্তী শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮৩। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit