শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান ইয়েমেনে সৌদি আরবের ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী মহাবিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির পকেটে ঢুকেছে টাকা

দ্বৈত নাগরিকদের বিষয়ে আদেশ সোমবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : দ্বৈত নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া যায় কিনা, দ্বৈত নাগরিকরা বিদেশে সম্পদ কিনতে পারেন কি না, সে বিষয়ে আগামী সোমবার আদেশ দেবে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এ সময় আদালত বলেন, যারা দ্বৈত নাগরিক তাদের দেশপ্রেম দু’ভাগে বিভক্ত। তারা টাকা নিয়ে ওদেশে চলে যাচ্ছেন। কাজেই এসব ক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যাও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট। 

আদালত জানান, দ্বৈত নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় কি না; সংবিধান ও আইন দেখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে। একই সঙ্গে দ্বৈত নাগরিকরা বিদেশে সম্পদ কিনতে পারে কি না, সে বিষয়েও আদেশ দেওয়া হবে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশের দিন নির্ধারণ করেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit