শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভূমিকম্প: সুস্থ আছে ধ্বংসস্তূপের নিচে জন্ম দেওয়া সেই শিশু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় বেড়েই চলেছে লাশের সারি। রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে শুধু তুরস্কে নিহত হয়েছে ছয় হাজার ২৩৪ জন। দেশটিতে আহত হয়েছে ৩৪ হাজার ৮১০ জন।

অন্যদিকে, সিরিয়ার নিহত হয়েছে দুই হাজার ৫৩০ জন। দেশটিতে আহত হয়েছে চার হাজার ৬৫৪ জন। উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ততই সামনে আসছে করুণ কাহিনী। এমনই একটি ঘটনার সাক্ষী থাকল সিরিয়ার আলেপ্পো শহরও, সেখানে ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর।  জানা গেছে, জন্মের পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। মারা গেছে তার অন্য ভাই-বোনেরাও। তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ধুলোয় ঢাকা এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনও পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। সূত্র: বিবিসিসিএনএন

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit