শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৮ হাজার ৭০০ ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৮ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। এখনও উদ্ধারকাজ চলছে। বুধবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ জনে। তবে সিরিয়ায় নিহত কত, তা নির্ণয় করা কঠিন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ও উদ্ধারকারী দল বলছে, নিহত দুই হাজার ৫০০ ছাড়িয়েছে।  

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরো বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন। তুরস্ক ও সিরিয়ার জরুরি বিভাগের কর্মীরা প্রাণপণে উদ্ধার অভিযানে ব্যস্ত। বিভিন্ন দেশ থেকেও তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে তুরস্কে তীব্র শীত ও তুষারে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। অন্যদিকে সিরিয়ায় যুদ্ধকবলিত অঞ্চলে উদ্ধারকাজ চলছে খুব ধীরগতিতে। তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষজন এখন খাদ্য ও শীতের পোশাকের অভাবে ভুগছে। অনেকের বাড়িঘর ধসে পড়েছে। আবার বাড়ি অক্ষত থাকলেও অনেকে পরাঘাতের ভয়ে ঘরে ফিরতে পারছে না। এতে তীব্র শীতের মধ্যেও বাইরেই থাকতে হচ্ছে প্রায় সবাইকে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য তুরস্কের বিভিন্ন স্থানে তিন লাখের বেশি তাঁবু সরবরাহ করা হয়েছে। 

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit