বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় তিন শহরে চলছে তীব্র লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় তিন শহরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইউক্রেনের সেনাদের কঠিন পরীক্ষা নিচ্ছে রুশ সেনারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বাখমুট, ভুলেদার এবং লিমান-দনিয়েৎস্ক এই তিন শহরে ক্রমশ কঠিন পরিস্থিতির মুখে পড়ছে ইউক্রেনের সেনারা।

এর আগে গুরুত্বপূর্ণ বাখমুট শহরে ইউক্রেনের সৈন্যদের বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর দেয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সামরিক অভিযান শুরুর পর বাখমুট শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে দুই পক্ষের। ইউক্রেনীয় বাহিনী ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রধান যে দুটো সড়ক বাখমুট শহরে গেছে সেগুলোও এখন আক্রমণের হুমকির মুখে পড়েছে।

এই এলাকার বেশিরভাগ যুদ্ধে নেতৃত্বে দিচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। তারাও বলছে যে, এই শহরের কোনো কোনো অংশে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে।

রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুট শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে। শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের দখলে থাকলে রাশিয়ার পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরও সহজ হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানো হবে না বলে ঘোষণা দয় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। 

অন্যদিকে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানিয়েছেন, জেলেনস্কিকে হত্যা করবেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। গত বছর মার্চে যুদ্ধের মধ্যস্ততার জন্য বেনেট মস্কো সফরে গেলে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit