বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ৭৬ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরীয় সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখনো পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত পাঁচ শতাধিক। বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পনের ঘটনা ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। এখন পর্যন্ত ৭৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, রাজধানী আঙ্কারা এবং অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। প্রাণহানি এড়াতে ঘর থেকে দ্রুত বের হয়ে পথে চলে আসেন বহু মানুষ। ভূমিকেম্প বেশ কিছুভবন ধসে পড়েছে। এতে আটকাও পড়েছেন অনেকে। দিয়ারবাকের শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

রয়টার্স জানায়, এতে এখন পর্যন্ত ৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

ওসমানিয়া প্রদেশে ভবন ধসে পাঁচজন নিহতের খবর দিয়েছেন সেখানকার গভর্নর। তিনি বলেন, ৩৪টি ভবন ধসে পড়েছে। সানলিউরফা শহরেরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। সেখানে ১৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশের উত্তর-পশ্চিমে একটি শক্তিশালী কম্পনের পর ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit