মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

কেইনের গোলে টটেনহ্যামের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগটি হাতছাড়া হলো দ্বিতীয় স্থানে থাকা সিটির।

রোববার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো দারুণ। খেলার ১৫ মিনিটের সময়ে গোল করেন কেইন। পিয়া-এমিল হয়বিয়া বাড়ান বল ডান পায়ের শটে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড।

এর সুবাদে টটেনহ্যামের জার্সিতে সবচেয়ে বেশি ২৬৭টি গোলে রেকর্ডটা নিজের করে নিলেন কেইন। একই সঙ্গে তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ফরোয়ার্ড। 

বাকি সময়ে কোনো দলই আর জালের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

হারের স্বাদ পাওয়া সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৩৯ পয়েন্টে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit