সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

রাজশাহী সিনিয়র জেলা ও দায়রা জজ-এর সাথে পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: আব্দুর রহিম এবং মহানগর দায়রা জজ জনাব এ,কে,এম, ফজলুল হক মহোদয়ের সাথে সৌজন্য গতকাল দুপুরে সাক্ষাৎ করেন রাজশাহীর আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। পরবর্তীতে পুলিশ কমিশনার রাজশাহী কোর্টের বিভিন্ন সেরেস্তাা-সহ মালখানা ও হাজতখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাহিদুল ইসলাম, পিপিএম পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম মহোদয়, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit