শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  ধানবাদ শহরের ওই ভবনটিতে আগুন লেগে ১৪ জন মারা গেছেন।খবর এনডিটিভির। 

ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। 

ইতিমধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সঠিক হিসাব এখনও জানা যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit