বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

পাটগ্রামে সাবেক অধ্যক্ষ হত্যা, 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামী নাহিদুজ্জামান প্রধান বাবু ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি। পুলিশের চৌকসতায় ভারত থেকে কৌশলে ডেকে এনে মামলার প্রধান আসামী বাবু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৫ টায় লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যাকান্ডের পর থেকে মুল আসামীকে গ্রেফতার করতে উন্নত প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে মামলার প্রধান আসামী নাহিদুজ্জামান বাবুর অবস্থান ভারতের কুচবিহারে জানা যায়।পরে পেইড সোর্স নিয়োগ করে তাদের মাধ্যমে আসামী ভারতের কুচবিহার থেকে বাংলাদেশের পাটগ্রামের দহগ্রাম এলাকায় ঢুকলে আসামিকে পাটগ্রাম থানা পুলিশের ১০ সদস্যের একটি টিম গ্রেফতার করে।

এসপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যসূত্রে জানাযায়, হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী নাহিদুজ্জামান প্রধান বাবু দীর্ঘ ০৩ বছর যাবত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর উপর বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন(২০ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর পিছু নিয়ে তার বাসার সামনে পৌঁছিলে ধারালো ছুরি দিয়ে প্রথমে শরীরে বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে বাবু। অঘাতপ্রাপ্ত হয়ে মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী রাস্তা সংলগ্ন তার নিজ বাড়ির ওয়ালের পাশের্ব পড়ে গেলে আসামীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এম ওয়াজেদ আলীর শরীরের বিভিন্ন স্থানে পুনরায় আঘাত করে এবং পরিশেষে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এসময় এম ওয়াজেদ আলীর আত্মচিৎকারে লোকজন আসতে থাকলে আসামী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং ঐ রাতেই উপজেলার জগতবের সীমান্ত দিয়ে গরু পারাপারকারীর মাধ্যমে অবৈধ পথে ভারতে পালিয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় এবং পেইড সোর্সের মাধ্যমে মামলার মূল আসামী মোঃ নাহিদুজ্জামান বাবু বাংলাদেশ সীমান্তের দহগ্রামে ফেরত আসলে কৌশলে ২৯ জানুয়ারি রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাহিদুজ্জামান প্রধান বাবু (২৭) পাটগ্রাম নিউ পূর্বপারা রসূলগঞ্জ এলাকার মোঃ আব্দুস সামাদ প্রধানের পুত্র। এর আগে মামলার প্রধান আসামী বাবুর ঘনিষ্ঠ বন্ধু আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী নাহিদুজ্জামান প্রধান বাবুকে ৩০ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি এই হত্যাকান্ডে নিজেকে জড়িয়ে পাটগ্রাম আমলী আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

লালমনিরহাট পুলিশের এ সংবাদ সম্মেলনে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুত্তালিবসহ প্রমূখ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit