মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

“ফিল্মি স্টাইলে ইউএনও’র অভিযান” জব্দ করলেন অবৈধ বালু মেশিন ও ট্রাক,  লাখ টাকা জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : তিস্তার চরে অবৈধ মেশিন বন্ধে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে মেশিন ও ট্রাক জব্দ করেছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। সোমবার ( ৩০ জানুয়ারি)  দুপুরে উপজেলার মহিষখোচার চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুভর্তি অবৈধ ট্রাক্টরকে এক লাখ টাকা জরিমানা ও দুইটি মেশিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
জানা যায়, তিস্তার চরাঞ্চলে কয়েকটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধ মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এছাড়াও এসব বালু অবৈধ ট্রাক্টর দিয়ে পরিবহন করছে । অভিযান চালাতে গেলে চক্রটি দ্রুত মেশিন ও ট্রাক্টর সরিয়ে ফেলে। উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার গাড়ি রেখে মোটরবাইকে করে তিস্তার চরাঞ্চলে যান। ভাঙ্গা-চোরা রাস্তায় বাইক না চলায় পরে পায়ে হেটে কৌশলে ধাওয়া দিয়ে তিস্তায় বালু উত্তোলন অবস্থায় দুইটি মেশিন জব্দ করেন। এসময় মেশিন চালক চক্রটি পালিয়ে যায়।
এর আগে রাস্তায় একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। পরে মেশিন ও ট্রাক্টর উপজেলায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টরের মালিক আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অবৈধ মেশিন দুইটির মালিকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়।এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, তিস্তায় অবৈধ বালু উত্তোলন করে ব্যবসা করা হচ্ছে এমন তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের অভিযানের খবর পেলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে তাই কৌশলে বাইকে গিয়ে মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা ও মেশিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit