শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

ফের পর্দায় ফিরছেন ‘মুন্না ভাই’ জুটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ খবর দিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত। ফের অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে জুটি বাঁধছেন এই তারকা। তাহলে কি ‌‘মুন্নাভাই’ ও ‘সার্কিট’ হয়ে বড়পর্দায় ফিরছেন তারা? ছবির পোস্টার দেখার পর এই প্রশ্ন উঠছে অনেকের মনে।

২০০৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। সেই থেকে বড়পর্দায় মুন্না ও সার্কিটের জুটির সাফল্যের শুরু। দর্শকদের আবদারেই মুন্না ও সার্কিট হিসেবে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে ফিরিয়ে আনেন রাজকুমার হিরানি। ২০০৬ সালে মুক্তি পায় ‘লাগে রহো মুন্নাভাই’। সে ছবিও বক্স অফিসে ভাল ব্যবসা করে।

২০১৬ সালে যখন সঞ্জয় বেআইনিভাবে অস্ত্র রাখার অপরাধে নিজের সাজা খাটিয়ে জেল থেকে বেরিয়ে আসেন, প্রযোজক বিধুবিনোদ চোপড়া ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় সিনেমার ঘোষণা করেন। সেই থেকে ‘মুন্নাভাই ৩’-এর অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

কিন্তু মাঝে আবার সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র কাজে ব্যস্ত হয়ে পড়েন রাজকুমার হিরানি। এছাড়া কিছুদিন আগেই ক্যানসারমুক্ত হয়ে পুরোপুরি অভিনয়ে ফিরেছেন সঞ্জয় দত্ত। আসার পর জানিয়েছিলেন, যত দিন বেঁচে থাকবেন, তত দিন অভিনয় করে যাবেন। বৃহস্পতিবার সরস্বতী পূজা, আবার ভারতের প্রজাতন্ত্র দিবসও।

বিশেষ এই দিনেই নতুন ছবির পোস্টার প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত। যেখানে জেলখানায় কয়েদির পোশাকে দেখা গেছে সঞ্জয় ও আরশাদকে। একেবারে মুন্না ও সার্কিটের মুডেই যেন রয়েছেন তারা। তবে ছবির নাম এখনো ঘোষণা করা হয়নি। তাই এখনই নিশ্চিতভাবে এই ছবিকে ‘মুন্নাভাই ৩’ ছবির পোস্টার বলা সম্ভব নয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit