মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

লালমনিরহাটে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষ পাশে শেরিফা কাদের, শীতার্ত ১২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের লালমনিরহাট জেলাশহরের হতদরিদ্র অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। লালমনিরহাট জেলায় অতিকষ্টে থাকা এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা জাতীয় পার্টি। দুস্থ এসব মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে এক হাজার দুইশত কম্বল বিতরণ করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।   

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টি কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নিজে এসব কম্বল বিতরণ করেন। লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি বলেন, জাতীয়পার্টি সব সময় দেশের মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। যেহেতু সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শীতের তীব্রতা বেশি তাই এখানকার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষ গুলো শীতের সময় ভীষন কষ্টে থাকে। তাদের কথা চিন্তা করেই লালমনিরহাট সদরের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এক হাজার দুইশত শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে জাতীয় পার্টির এই কম্বল বিতরন  অব্যাহত থাকবে।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমনের সভাপতিত্বে কম্বল বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম বাদশা, মোঃ আনসার আলী, মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit