শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিএনপি’র সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ড. মঈন খান, বেগম সেলিমা রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

জানা গেছে, দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশের কারণে নয়া পল্টনের ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এর আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপি জানিয়েছে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কিউএনবি/বিপুল/২৫.০১.২০২৩/ বিকাল ৫.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit