মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় আলমগীর হোসেন আবদুল্লাহ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ জানুয়ারি) সকালের দিকে পাটগ্রাম উপজেলার সাহেবডাংগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আলমগীর হোসেন আবদুল্লাহ উপজেলার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার মৃত আবদুল মতিনের ছেলে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, হত্যার ঘটনায় নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে শনিবার রাতে একজনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার  করা হয়েছে। এ মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুর ঘনিষ্ঠ বন্ধু সে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। তিনি পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit