বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা দিলো গোকুন্ডা ইউনিয়ন পরিষদ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্যদেরকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ। রবিরার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের চেয়ারম্যান আব্দুর সশওদ সরকার টোটন ও সকল সদসবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।

গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, সংরক্ষিত সদস্য মেহেরুন নাহার মেরী উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit