মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

মুক্তিযোদ্ধাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী (৬৮) নিহতের ঘটনায় বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পাটগ্রাম পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।শনিবার (২১ জানুয়ারী) দুপুরে পাটগ্রাম উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকিরের উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেস করেন।

বিক্ষোভ মিছিলটি পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধরলা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। সেইসঙ্গে আগামী তিন দিন কালোব্যাজ ধারণ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।

বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকির হোসেন, আব্দুর রশিদ ও পাটগ্রাম পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম দুলাল।এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার বাসার সামনে এম ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এম ওয়াজেদ আলী বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ছিলেন।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য তৎপর রয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit