শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

লালমনিরহাটে ফেনসিডিলসহ দুই পুলিশ সদস্য আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে দুই পুলিশ সদস্যকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি এরশাদুল আলম। এর আগে শুক্রবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করলে ৭৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অভিযোগ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালায়।অভিযান চলাকালে একটি সাদা রঙ্গের প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে ৭৭ বোতল ফেন্সডিলসহ আটক করে।আটককৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আটককৃত দুই পুলিশ সদস্য হলেন,রংপুর মাস্টারপারা এলাকার মৃত শাহা আলমের পুত্র মেহেদী আলম ও পঞ্চগড় জেলার সদর উপজেলার গোলাম হাফিজের পুত্র হারুন অর রশীদ।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন বলেন,একটি প্রাইভেট কার এবং ৭৭ বোতল ফেন্সডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এরশাদুল আলম,জানান, দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটক ৭৭ বোতল ফেনসিডিলসহ দুজনের বিষয়ে এজাহারে পুলিশ সদস্যের কথা উল্লেখকরা না থাকলেও তথ্য নিয়ে জানতে পেরেছি গ্রেফতারকৃত দুজন পুলিশ সদস্য। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখয়,মেহেদী আলম(বিপি- ৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ(বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত রয়েছে।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/দুপুর ১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit