শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

না ফেরার দেশে গীতিকবি আশেক মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই। তিনি আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে মারা গেছেন। তিনি তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’-এর গীতিকবি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক নন্দিত গীতিকবি কবির বকুল।

কবির বকুল বলেন, “গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।”

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদের লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। এছাড়া গীতিকবিদের অনেকেও শোক জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/সকাল ১১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit