বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত, আহত ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় দুই বছর বয়সি আরো এক শিশু আহত হয়েছে। শুক্রবার(১৩জানুয়ারী) সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হয়। কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit