সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আলমি শুরার (মাওলানা জোবায়ের পন্থী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ইজতেমা শুরু হয়। প্রত্যাশার অতিরিক্ত মুসল্লি ময়দানের সমবেত হওয়ায় কোথাও যেন তিল ধারণে ঠাঁই নেই। যেদিকে চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ আর মানুষ। আজ ময়দানে সর্বকালের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা আয়োজক কমিটির প্রত্যাশা। দুপুর ১টায় আযান হবে। আর জুমার জামাত হবে দেড়টায়। 

জুমার জামাতের ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম। ইজতেমা ময়দানে আমবয়ান মূলত উর্দু ভাষায় করা হয়ে থাকে। এ বয়ান তাৎক্ষণিক ময়দানে অবস্থানরত বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের বোঝার সুবিধার্থে বাংলাসহ অন্যান্য ভাষায় তরজমা (অনুবাদ) করে শুনানো হয়। 

আজ যারা বয়ান করছেন- বাদ ফজর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ৯টার দিকে স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে খুসুসী বয়ান করেন ডা. সানাউল্লাহ, হাসমত আলী, আনিসুর রহমান। সমবেত বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে বয়ান করেন মাওলানা ডা. নওশাদ, মুফতি মাহফুজ ও মাওলানা আকবর শরীফ। 

খাওয়াসের বয়ান করেন মাওলানা ওয়াহিদ ও শওকত আলী। বাদ জুমা বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর বয়ান করবেন হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন স্বাগতিক বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।  

প্রসঙ্গত, আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথমপর্বের (মাওলানা জোবায়ের পন্থী) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থী) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit