বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

দীর্ঘদিন পর একসঙ্গে গাইলেন ইমরান-ঝিলিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও ঝিলিক। দুইজনেই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। তাদের দু’জনের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয় হয়। দীর্ঘ সময় পর ফের তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন।  

জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। এর আগে, গেল বছর ইমরানের কণ্ঠে একই গীতিকারের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনায় সৈকত রেজা। গীতিকার জামাল হোসেন বলেন, ইমরান ও ঝিলিক দু’জনেই এখন জনপ্রিয় শিল্পী। দু’জনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের শ্রোতাদের এক করার জন্যই এ গানটি করছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে। ’ 

গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, আমার আর ইমরানের ‘বেসামাল’ গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে আসছি। এ গানটিও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি। ’গানটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit