বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

ফের কার বাড়ি ‘রেইড’ করতে আসছেন অজয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ‘রেইড টু’ মূলত ২০১৮ সালে মুক্তি পাওয়া‘ রেইড’ সিনেমাটির সিক্যুয়েল। বক্স অফিসে ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছিল। আয় করেছিল ২০০ কোটি রুপিরও বেশি। সেই সাফল্যের হাত ধরেই এ ছবির সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে এ বছর। ‘রেইড’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন প্রযোজক কুমার মঙ্গত। গতবারের মতো এবারও ‘রেইড টু’ সিনেমাটি প্রযোজনা করবেন তিনি। নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্ত।

‘রেইড’ ছবিতে অজয় দেবগন ছাড়াও ইলিনা ডি ক্রুজ, সৌরভ শুক্লা প্রমুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবিতে অজয় একজন আইআরএস অফিসার অময় পট্টনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে দেখা যায়, অময়ের চরিত্রের অজয়কে লখনৌতে বদলি করা হয় ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার হিসেবে। সেখানে তিনি তার স্ত্রী মালিনীকে নিয়ে সুখে-শান্তিতে থাকেন। মালিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিনা ডি ক্রুজ।

সিনেমার কাহিনি এগিয়ে যায় এক পার্লামেন্ট সদস্যকে কেন্দ্র করে। সীতাগড়ের ডন সে সাংসদ বহু বছর ধরে ইনকাম ট্যাক্স জমা না দিয়ে কালো টাকার পাহাড় গড়ে তোলেন। তার বাড়ি রেইড করতে দেখা যায় অজয়কে।

তবে নতুন সিনেমাটিতে তার সহশিল্পী কে হচ্ছেন কিংবা কার বাড়ি তিনি রেইড করতে যাচ্ছেন–এ বিষয়ে আগে থেকেই কোনো তথ্য পাওয়া যায়নি। সে বিষয়ে জানতে হলে দর্শককে অপেক্ষা করতে নতুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগ পর্যন্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit