মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

ঢাকা আসছেন শ্রীলেখা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ আলোচনায় আসেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক বিষয়েও কথা বলে থাকেন তিনি। শিগগিরই ঢাকায় আসছেন এই অভিনেত্রী।

বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শ্রীলেখা।

অভিনেত্রী লিখেছেন- ‘আমার শিকর বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’

এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার ব্যাপারে শ্রীলেখা বলেছিলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি সিনেমাটি দেখাতে পারব আপনাদের।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদশর্ন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমা।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit