মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

মাধবদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : আজ ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাধবদী শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতা কর্মিরা আনন্দ র‍্যালী নিয়ে মাধবদী পৌরসভা ভবনের সামনে থেকে বের হয়ে মাধবদী বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে এসে শেষ করে।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন আহাম্মেদ , শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, সাংগঠনিক সম্পাদক বেনজির আহাম্মেদ। এসময় উপস্হিত ছিলেন শহর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাকির হোসেন সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক , মাধবদী পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলারগণ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ, মাধবদী শহর ছাত্রলীগ ও মাধবদী কলেজ শাখা ছাত্রলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা গত ৭ জানুয়ারী ঘোষিত মাধবদী
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক কমিটি নিয়ে নানা রকম মন্তব্য করেন। এসময় তারা বলেন, নিয়ম বহির্ভূত অবৈধ ভাবে রাতের আধারে বাংলাদেশ আওয়ামী লীগকে পরিবার কেন্দ্রিক করার জন্য যাদেরকে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তাদের মধ্যে আহবায়ক মোঃ মনিরুজ্জামান দলীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহণ করে না, যুগ্ন আহবায়ক শাহিনুর মিয়া গনফোরামের সমর্থনকারী। তিনি তৎকালীন সূর্য মার্কার সমর্থন নিয়ে বর্তমান সরকার এর ফাঁসি দাবী করে মিটিং মিছিল করেছে। তাহলে তারা কিভাবে আহবায়ক কমিটিতে স্থান পায়।

তারা দলের রক্ষক না বক্ষক হয়ে দলের ক্ষতি করবে। আমরা জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব তাদের রাতের আধারে গঠিত কমিটি বাতিল করে নতুন করে যোগ্য নেতৃবৃন্দ দিয়ে কমিটি ঘোষণা করা হউক। আমরা এ অবৈধ কমিটি মানি না, মানব না। আমরা মাধবদী পৌরসভা আওয়ামী লীগ সকলে একত্রিত হয়ে এ কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit