বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ধূমপান ছাড়তে পারছেন না? চুমুক দিন এই পানীয়তে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ধূমপান শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, তা কারও অজানা নয়। তার পরও সব জেনেশুনে ধূমপান করি আমরা। চিকিৎসকরা নিয়মিত পরামর্শ দেন, যত সম্ভব দ্রুত এ বাজে অভ্যাস ছেড়ে দিতে। কিন্তু যারা ধূমপান করেন, তারা জানেন, কাজটি খুব একটা সহজ নয়। দিন কয়েক যদিও বা ছেড়ে থাকলেন, তার পর আবার ফিরে যান সেই অভ্যাসেই।

এমন সমস্যা কি রয়েছে আপনারও? বার বার ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না? ধূমপান ছাড়ার নানা পন্থা নিয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিছু ওষুধও চিকিৎসকরা দেন নেশা কাটানোর জন্য। কিন্তু সমস্যার সমাধান করা যেতে পারে কয়েকটি ঘরোয়া পানীয়তেই।

১. ধূমপান করার ইচ্ছা হলেই মুখে একটু আদা কুচি দিতে পারেন, উপকার পাবেন। অফিস হোক বা বাড়িতে, আদা দিয়ে একটি সুস্বাদু পানীয় বানিয়ে নিজের সঙ্গে রাখতে পারেন। একটি ছোট মিক্সারে সামান্য আদা কুচি, আনারসের কুচি, লেবুর রস আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তার মধ্যে কটা পুদিনা পাতা মিশিয়ে বোতলে ভরে নিন। ধূমপানের ইচ্ছা হলেই মাঝেমাঝে চুমুক দিতে থাকুন।

২. শসা-আপেলের পানীয়ও এ ক্ষেত্রে বেশ উপকারী। একটি মিক্সিতে ১টি সবুজ আপেল, ১টি শসা, লেবুর রস, বিট লবণ ও এক চামচ পার্সলে কুচি দিয়ে শরবত তৈরি করে নিন। সিপারে ঢেলে মাঝেমধ্যেই চুমুক দিতে থাকুন এই পানীয়ে।

৩. ধূমপান করার ফলে শরীরে ভিটামিন ‘সি’-র ঘাটতি দেখা যায়। কিউয়ি এমন একটি ফল, যা ধূমপানের আসক্তি কমানোর পাশাপাশি শরীরে ভিটামিন ‘সি’র ঘাটতিও পূরণ করে। শরীর থেকে নিকোটিন বের করে দিতেও এ ফল বেশ উপকারী। অফিসের ব্যাগে কিউয়ি স্মুদি রাখতেই পারেন। মিক্সিতে কিউয়ি ফলের টুকরো দিয়ে সামান্য পানি, বিট লবণ, পুদিনা পাতা একসঙ্গে বেটে নিন। ভালো করে ছেঁকে নিয়ে মাঝেমাঝেই চুমুক দিন কিউয়ির শরবতে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit