রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন সংরক্ষণ করবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ব্যস্ত জীবনে অনেকেই সময় পেলে ভালোমন্দ রান্না করে ফ্রিজে রেখে দেন। সারা সপ্তাহ না হোক, অন্তত পরের তিন-চারটি দিন যাতে খাওয়া যায়। কিন্তু ভাবনাই সার। রান্না করার পর ঠান্ডা করে, ফ্রিজে তুলেও রেখেছিলেন। কিন্তু দ্বিতীয় দিন ফ্রিজ থেকে বের করতেই দেখলেন, কেমন একটা গন্ধ। খাবারের ওপর নীলচে-সবুজ ছত্রাকের আস্তরণ।

পুষ্টিবিদদের মতে, রান্না করা খাবার ফ্রিজে দু-তিন দিন রাখা গেলেও ফ্রিজারে কিন্তু অন্তত পক্ষে ছ’মাস পর্যন্ত রাখা যায়। তবে ব্যতিক্রম নিশ্চয়ই আছে। হালকা, কম মসলা দেওয়া, সেদ্ধ খাবার না রাখাই ভালো। যেসব খাবার পচনশীল, যেসব খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে খুব তাড়াতাড়ি, তেমন খাবার ফ্রিজে রাখার দু-তিন দিনের মধ্যেই খেয়ে নেওয়া ভালো। বেশি দিন রাখা খাবার খেলে তা থেকে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা অনেক বেশি।

খাবারে ছত্রাক রোধ করার উপায়-

১. বায়ুনিরোধক কাচের পাত্রে খাবার ঢেকে রাখুন।

২. যে পাত্রে রাখবেন, তা একেবারে শুকনো করে মুছে নিন। জল থাকলে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

৩. মসলা দেওয়া, কষিয়ে রান্না করা খাবার চট করে নষ্ট হয় না। কিন্তু সেদ্ধ বা তুলনামূলক তেল মসলা কম দেওয়া খাবার বেশি দিন না রাখাই ভালো।

৪. যেটুকু খাবার খাবেন, সেইটুকু নিয়ে বাকিটা তুলে রাখার চেষ্টা করুন। খুব ভালো হয়, যদি আলাদা আলাদা কৌটোতে রাখতে পারেন।

৫. বেঁচে যাওয়া খাবার ফ্রিজের সবচেয়ে উপরের তাকে রাখার চেষ্টা করুন। অন্যান্য জায়গার চেয়ে যেখানে তাপমাত্রা কম।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit