বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

‘না বলতে শিখুন’, মুখ খুললেন ভূমি-তামান্না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র শিল্পে বেতন বৈষম্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনেকার ও তামান্না ভাটিয়া। তারা জানান, কম পারিশ্রমিকের আর কোনো অফার তারা গ্রহণ করবেন না। সম্প্রতি একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকার, তামান্না ভাটিয়া, রাকুল প্রীত সিং, হুমা কুরেশি ও আলায়া এফ। সেখানেই বিভিন্ন আলোচনার মাঝে উঠে আসে বলিউডে পুরুষ সহকর্মীর তুলনায় নারীদের কম পারিশ্রমিক পাওয়ার বিষয়টি। বড় বাজেটের চলচ্চিত্রে নারী অভিনেত্রীরা তাদের পুরুষ সহ-অভিনেতাদের পারিশ্রমিকের তুলনায় অনেক কম পারিশ্রমিক পান বলেও অভিযোগ করেন সকলে। 

গোলটেবিল সাক্ষাৎকারে তারকারা

বলিউড হাঙ্গামার সাথে গোলটেবিল সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘বছরের পর বছর আমরা এই নিয়মের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ এটাই বাস্তবতা। আগের দিনে নারী অভিনেত্রীরা বাধ্য হয়েই কম পারিশ্রমিকে কাজ করেছেন, কারণ তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে হয়েছিল। তাদের কাছে বিকল্প কম ছিল। কিন্তু এখন জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। উচ্চাকাঙ্ক্ষার জায়গা আর ভয়ের জায়গা আলাদা। আমি কম পারিশ্রমিকের অফার ফিরিয়ে দিতে শিখেছি। আমাদের না বলা শিখতে হবে। না বলার ক্ষমতা রাখতে হবে।’

গোলটেবিলে ভূমির দাবিকে সমর্থন করে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন, “দুর্ভাগ্যবশত, এমন একটি দাবি রাখতে গেলেও আমাদের বিভিন্ন জটিলতায় পড়তে হবে। আপনি যদি সমান পারিশ্রমিক দাবি করেন, তবে এটি অনেকের জন্য আপত্তিকর হয়ে দাঁড়ায়। তবে এখন সময় বদলেছে। এখন নারী অভিনেত্রীদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে। এই বৈষম্য দূর করতে হবে। কম পারিশ্রমিকে কাজ করার চেয়ে ‘না’ বলাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব।”

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit