বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন

সজলের কণ্ঠে এবার দক্ষিণ কোরীয় তারকা লি মিন-হো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার সুপারস্টার হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার এই তারকাকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা লি মিন-হো’র বাংলা ডাবিং কণ্ঠে শোনা যাবে। লি মিন-হো অভিনীত ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’ নামে এই ড্রামা সিরিজটি নেটফ্লিক্সের জন্য নির্মিত হলেও এবার বাংলায় ডাবিং করে বায়োস্কোপে প্রকাশ পাবে।

জেলেদের জালে মৎস্যকন্যার আটকে পড়া ও ছেড়ে দেয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরীয় লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। এক যুবকের সাথে মৎস্যকন্যার ভালোবাসার কাহিনী রূপায়িত হয়েছে নাটকে। এসআরকে স্টুডিও এ ধারণকৃত এই সিরিজটির ডাবিং পরিচালনায় রয়েছেন খালিদ হোসেন অভি।

এই নতুন অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘দক্ষিণ কোরীয় এই সিরিজটিতে লি মিন-হো’র কণ্ঠ দেওয়া নতুন এক অভিজ্ঞতা। তার চরিত্রে ভয়েজ দিতে পেরে ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাবিংকৃত সিরিজটিও সবার কাছে উপভোগ্য হবে’।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৫.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit