বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, দাবি সোমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা সোমি আলি। সাবেক এ বলিউড অভিনেত্রীর দাবি, ২০ বছর পরও তার শরীর ও মনের ক্ষত দগদগে, মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সোমি দাবি করেন, সালমান খান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে ডিসকভারি+ইন্ডিয়াতে সোমির শো ‘ফ্লাইট অর ফাইট’ সম্প্রচারিত না করা হয়।

এর পর সালমান খানের হাতে অত্যাচারিত হওয়ার অভিযোগ করেন সোমি। এখানেই শেষ নয়, সোমির দাবি সালমানকে নিজের ‘অপরাধ’ শিকার করতে হবে। সোমি ওই ভিডিওবার্তায় বলেন, আমি চাই সালমান খান নিজের দোষ শিকার করুক। প্রকাশ্যে বলুক, আমাকে কোন পরিস্থিতিতে ফেলেছিলেন উনি। আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা পেতে চাই। আমি চাই উনি আমার শো থেকে প্রতিবন্ধকতা তুলে নিন। আমি চাই ভারতের মানুষ দেখার সুযোগ পাক আমা সংস্থা নো মোর টিয়ারস কী কাজ করে।

আমি নিজের জীবনের ১৫টা বছর এই সংস্থায় ঢেলেছি। আমার রক্ত-ঘাম মিশে আছে এই এনজিওর সঙ্গে, যা প্রায় ৪০ হাজার পুরুষ আর মহিলার জীবন বাঁচিয়েছে। সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে বহু নারীর। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল অবধি সালমান প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে, এমনটিই শোনা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit