শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

দেশ বাঁচাতে জীবন বাজি ‘পাঠান’ শাহরুখের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘পাঠান’ ছবির ট্রেলার। গতকাল মোশন পোস্টার শেয়ার করে আজ ট্রেলার মুক্তির খবর শেয়ার করেন স্বয়ং কিং খান। কথামতো সকাল ১১টায় মুক্তি পেল যশরাজ ফিল্ম প্রযোজিত ছবির ট্রেলার। ছবির গল্পটা এ রকম- এক সন্ত্রাসবাদী সংস্থার অন্যতম প্রধান জন আব্রাহাম। ভারতের ওপর হামলার ছক কষছে সেই সংস্থা। হামলার আঁচ পেয়েই তা ঠেকাতে তৎপর ভারত। সন্ত্রাসবাদীদের চক্রান্ত বানচাল করতে শাহরুখ খান ওরফে ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাডিয়ার দল। ডিম্পলের কথায়, ‘পাঠানের বনবাসের মেয়াদ ফুরিয়েছে।’ বলা মাত্রই পর্দায় প্রবেশ বাদশার।

‘পাঠানের বাড়িতে পার্টি রাখলে, আতিথেয়তা করতে তো পাঠান আসবেই।’ প্রথম সংলাপেই মাত শাহরুখের। সঙ্গে দুর্ধর্ষ কিছু অ্যাকশন দৃশ্য। কোথাও আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন শাহরুখ, কোথাও হেলিকপ্টারে চড়েই শত্রুনিধন। কোথাও আবার প্যারাশুট থেকেই দিব্যি গুলির জবাব দিচ্ছেন তিনি। অ্যান্টি-হিরোর ভূমিকায় পরিচিত মুখ জন আব্রাহাম। তবে শাহরুখের বিপরীতে প্রথম কাজ তার। ট্রেলারে অ্যাকশন দৃশ্যের কয়েক ঝলকে বেশ পরিণত তিনি। পাঠানের সঙ্গে তার অ্যাকশন দৃশ্য দেখতে মুখিয়ে থাকবেন দর্শক।

তবে মুখ্য চরিত্রে কিছুটা হতাশ করেছেন দীপিকা পাড়ুকোন। ‘বেশরম রং’ গানে সোশালে ঝড় তুললেও ‘পাঠান’-এর ট্রেলারে বেশ ফ্যাকাসে দীপিকা। সংলাপ থেকে পর্দায় উপস্থিতি— কোনো ক্ষেত্রেই তেমন মন টানতে পারেননি অভিনেত্রী। বরং নজরে পড়েছেন ডিম্পল। তার স্যুট-বুট পরিহিত ‘বস লেডি’ লুক বেশ নজরকাড়া। চোখে পড়েছে ভিএফএক্সের ব্যবহারও। তবে ছবিতে তা কতটা বিশ্বাসযোগ্য লাগবে, ‘পাঠান’-এর ট্রেলার দেখার পর, তা নিয়ে কিছুটা খুঁতখুঁতানি থেকেই যায়।

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স’-এর বহুল আলোচিত ছবি ‘পাঠান’। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। একাধিক বিতর্কে ইতিমধ্যেই জর্জরিত ‘পাঠান’। বিতর্কের গণ্ডি পেরিয়ে কী দর্শকের মন জয় করতে পারবেন শাহরুখ-দীপিকা? উত্তর মিলবে ২৫ জানুয়ারি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit