বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শেকল ভাঙার গল্পে ববি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও পরে থিতু হয়েছেন চলচ্চিত্রে। দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে নেই ববির নতুন সিনেমা। তবে কাজ শেষ করেছেন বেশকিছু সিনেমার। যা চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আসছে ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে ফিরছেন ববি। তবে প্রধান নায়িকা চরিত্রে নয়, আইটেম গানে দেখা যাবে তাকে। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম-২’-এ গানটি থাকছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।

নতুন খবর হচ্ছে, ফের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। সিনেমার নাম ‘‌মেঘনা কন্যা’। গ্রাম আর শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন ফুয়াদ চৌধুরী। বুধবার (১১ জানুয়ারি) সিনেমাটির মহরত হবে। সেখানেই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদের মতো দাপুটে অভিনেতারা। বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’, ‘পাপ’, ‘এবার তোরা মানুষ হ’ নামের সিনেমাগুলো।

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit