বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

দেশ ও জাতির কল্যাণে দোয়া আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা ইজতেমা শেষ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রামে শুরু হওয়া তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা দেশ ও জাতির কল্যানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (৭জানুয়ারী) দুপুরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের কান্নায় ভারি হয়ে আখেরি মোনাজাত সম্পন্ন হয়। তীব্র ঠান্ডার মধ্যে এতে বিভিন্ন জেলা থেকে আগত ও ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিশিষ্ট ইসলামী বক্তারা অংশ নেন। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ফজর থেকে ধরলা নদীর তীরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।  
মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনা, মহামারী থেকে পরিত্রাণ ও আসন্ন বিশ্ব ইজতেমার সফলতা কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা বোরহানউদ্দিন। নদীর তীরে বালু ভর্তি এলাকায় বিশাল তাবু টাঙ্গিয়ে ইজতেমার জায়গা করা হয়। দূর দুরান্ত থেকে আগত মুসল্লীরা কাথা-কম্বল নিয়ে এতে অবস্থান নেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
স্থানীয় মুরুব্বীরা জানান, দীর্ঘ ২৪ বছর পর পাটগ্রাম পৌর এলাকায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে প্রতিবছর লালমনিরহাট সদরেই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হতো বলে জানা গেছে। পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা সফল করতে উপজেলা প্রশাসন সবরকম সহযোগিতা করেছে। শান্তি শৃঙ্খলায় সফলভাবে শেষ করতে পারছি সেজন্য শুকরিয়া আদায় করছি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আখেরী মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন।

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit