বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাঁটির নামে ফাঁকি, মধুতে মেশানো হচ্ছে রং-চিনি-ফিটকিরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সাতক্ষীরা: আধা লিটার খাঁটি মধুর সঙ্গে চিনি, ফিটকিরি, পানি আর রং মিশিয়ে দুই লিটার মিশ্রণ তৈরি করা হয়। এরপর মিশ্রণটি চড়া বিক্রি করা হয় খাঁটি মধু বলে। এভাবেই ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন নুর ইসলাম মুকুল নামে এক অসাধু ব্যবসায়ী। অবশেষে খবর পেয়ে সিলগালা করে দেওয়া হয়েছে তার ভেজাল মধু তৈরির কারখানাটি। সেই সঙ্গে তাকে না পেলেও তার ওই কারখানার কারিগর শাহাজাহান গাজীকে (৩৫) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করে নষ্ট করা হয়েছে ১০ মণ ভেজাল মধু।  

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, পিটিআই মাঠের পূর্বপাশে একটি কারখানা রয়েছে নুর ইসলাম মুকুলের। মাস খানেক আগে তিনি নওশের আলী নামে এক ব্যক্তির কাছ থেকে ঘরটি ভাড়া নেন। এরপর ওই ঘরে ভেজাল মধু তৈরি করতেন তিনি ও তার নিয়োগ দেওয়া কর্মীরা। তারা প্রথমে চিনি ও পানির সঙ্গে ফিটকিরি মেশাতেন। পরে রঙের সঙ্গে স্বাদ বাড়ানোর রাসায়নিক দ্রব্য মেশাতেন। এরপর আধা লিটার খাঁটি মধুর সঙ্গে এসব মিশ্রণ মিশিয়ে দুই লিটার মিশ্রণ তৈরি করা হতো। এরপর চড়া দামে বিক্রি করা হতো খাঁটি মধু হিসেবে।

মোকলেছুর রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মূলহোতা নুর ইসলাম মুকুল। এসময় আটক করা হয় কারিগর শাহাজাহান গাজীকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহাজাহান গাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ১০ মণ ভেজাল মধুসহ কারখানা সিলগালা করে দেন। তিনি আরও জানান, ভেজাল মধুর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। নুর ইসলাম মুকুলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit