বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৫১ ও ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩২ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে  ১৭৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের, কমেছে ১৫৮টির। অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক, ইন্ট্রাকো, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ, বসুন্ধরা পেপার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ও মনোস্পুল পেপার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৫৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির কোম্পানির শেয়ারের দাম। সোমবার সিএসইতে ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৪২ লাখ টাকার।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit