রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বছরের প্রথম দিনেই সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদশি যুবক নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেই লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১জানুয়ারী) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছ দিয়ে ৮ থেকে ১০ জন বাংলাদেশি গরু চোরাকারবারির একটি দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য  গুলি করে। এসময় বিপুল হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে তার সাথীরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন। সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তার জানা নেই।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit