বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

ভারতের সাথে আলোচনা করেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়াও ইতিমধ্যে তৈরী করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সাথে যে কোন বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে বারংবার আলোচনা হচ্ছে। আমরাও খসড়া করে ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে তারা আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আসুন ভোটেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।

মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন প্রমুখ।

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit