শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ  আশুলিয়ায় মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্বোধন নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান?

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের বাড়বাড়িয়া ও এর আশপাশের শ্রমিক নিয়ে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিকস টেক্সটাইলের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

ঘটনার পরপরই ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।”

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, “এ ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তবে, ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।”

ওসি আরও বলেন, “সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit