শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে যা জানাল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ইউরোপের দেশগুলোতে পুনরায় গ্যাস সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার কথা জানিয়েছে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করা হলেও পরে রাজনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়। ইউরোপের বাজারে গ্যাসের ঘাটতি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ইয়ামাল-ইউরোপ পাইপলাইনটি রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে। এটি ব্যবহার করার সুযোগ রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এটি অনেকটা অব্যবহৃত অবস্থায় রয়েছে। জার্মানিতে মজুতকৃত গ্যাসের ওপর নির্ভর করার সিদ্ধান্তে রাশিয়া থেকে পোল্যান্ডের গ্যাস ক্রয় স্থগিত করার কারণে এমনটা হয়েছে। চলতি বছরের মে মাসে রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহসংক্রান্ত চুক্তি বাতিল করে পোল্যান্ড। এর আগে গ্যাসের দাম রুবলে পরিশোধ করার রুশ প্রস্তাবে রাজি হতে অস্বীকৃতি জানায় দেশটি। 

নোভাক আরও বলেন, মস্কো তুরস্কের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সরবরাহের বিষয়ে আলোচনা করছে। তবে সেখানে একটি গ্যাস হাব তৈরির পর এমনটা করা হবে। তিনি দাবি করেন, পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে মস্কো নর্ড স্ট্রিমের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার সঙ্গে ইউরোপের জ্বালানি নিয়ে বিরোধ তৈরি হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit