বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বর্ণিল আয়োজনে লালমনিরহাটে বড়দিন উদযাপন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বডিল আয়োজনে শতবর্ষের পুরাতন গির্জা ঘর ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) প্রাঙ্গণে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিন ব্যাপী চলে।

অনুষ্ঠানে ঈশ্বরের মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিষ দাস সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন মিঃ চারু চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা ও এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে।

মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিস দাস, ঈশ্বরের মন্ডলীর সভাপতি মিঃ ডেভিড কর্মকার, সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন। দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ সময় মন্ডলীর সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit