বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, জাগো নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রবিউল হাসান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন আলতাবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় জড়িত নূরল আমিন ও তার লোকজনদের অতি দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। পরে এ ঘটনায় শুক্রবার দুপুরে ভ‚ক্তভোগী সাংবাদিক হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামী করে মোট ৭জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit