শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

এবার ডি ক্যাপ্রিওর সাথে ডিনারে নতুন মডেল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : লিওনার্দো ডি ক্যাপ্রিও মানেই হলিউডের তুমুল আলোচিত এক নাম। অভিনয় প্রতিভা ও জনপ্রিয়তায় যিনি সবার শীর্ষে। তেমনি ব্যাক্তিগত জীবনেও তিনি বেশ আলোচনার জন্ম দেন। প্রায়ই তাকে বিভিন্ন অভিনেত্রী ও মডেলের সাথে ডেটিং করতে দেখা যায়।

হলিউডে একটি গুজবও প্রচলিত রয়েছে যে ক্যাপ্রিও ২৫ বছরের কম বয়সী নারীদের সাথেই ডেটিং করেন। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা মররোনের সাথে বিচ্ছেদও হয়েছে অভিনেতার।   এরপরেই সুপারমডেল জিজি হাদিদের সাথে ডেটিং করার গুঞ্জনও ভেসে উঠে। নভেম্বর মাসেই নিউইয়র্ক সিটির কাসা সিপ্রিয়ানিতে তাদের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। ২৭ বছর বয়সী হাদিদ তার প্রাক্তন প্রেমিক জেইন মালিকের সাথে ব্রেক আপ করেছেন। রিউমার এই ছিল যে জিজি হাদিদ ও ক্যাপ্রিও একে অপরের সঙ্গে ডেটিং করছেন ও তারা নিজেদের সম্পর্কটি বেশ গুরুত্ব দিচ্ছেন। তবে এরইমধ্যে সামনে এলো আরেক নাম! অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাস!

সম্প্রতি হলিউড অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সাথে ডিনারে যেতে দেখা গেছে অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে। ভিক্টোরিয়া তার থেকে ২৫ বছরের ছোট। যদিও সূত্রের দাবি, তারা দুজনে ডেটিং করছেন না। তবে অনেকেই তাদের এই ডিনারের বিষয়টি ডেটিং হিসেবেই দেখছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিটি শেয়ার হলে ভক্তরা বেশ নড়েচড়ে বসেছেন।

kalerkanthoভিক্টোরিয়া লামাস

ডেইলি মেইলের পোস্ট করা ছবি অনুসারে, ক্যাপ্রিও ও ভিক্টোরিয়াকে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ ক্লাবে দেখা গেছে। সেখান থেকে তারা আলাদাভাবে চলে গেলেও শেষ পর্যন্ত একসঙ্গে একটি গাড়িতে উঠতে দেখা গেছে তাদের। ভিক্টোরিয়া  কালো প্যান্টের সাথে মিল রেখে একটি কালো স্কুপ-নেক ক্রপ টপ পরেছিলেন। লিওনার্দো একটি কালো টি-শার্ট, ব্যাগি ব্লু জিন্স, সাদা স্নিকারের সাথে একটি কালো জ্যাকেট পরেছিলেন। বরাবরের মতোই তার মাথায় ছিল কালো বেসবল ক্যাপ।  

kalerkanthoএকসঙ্গে ডিনারে ক্যাপ্রিও-ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া লামাস হলেন অভিনেতা লরেঞ্জো লামাসের কন্যা, যিনি ফ্যালকন ক্রেস্টে অভিনয় করেছিলেন। ভিক্টোরিয়া একজন অভিনেত্রী এবং মডেল যার ইনস্টাগ্রামে প্রায় ২৩ হাজার ফলোয়ার রয়েছে যেখানে তিনি প্রায়ই তার ভ্রমণ এবং মডেলিং গিগ সম্পর্কিত পোস্ট ভক্তদের সাথে শেয়ার করেন। দ্য লাস্ট থিং দ্য আর্থ সেড, এ ভার্চুয়াস রোল এবং টু নাইনারের মতো চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।

অস্কার জয়ী অভিনেতা ডি ক্যাপ্রিওকে পরবর্তীতে ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’-এ দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেস। বহুল প্রত্যাশিত চলচ্চিত্রটি ১৯২০ এর দশকের প্লটে সেট করা হয়েছে। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে।

সূত্র : পেজ সিক্স

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit