শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ক্ষমতায় এসে নতুন যে পদক্ষেপ নিচ্ছেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের চিন্তাধারায় সংশোধন এনেছেন ইসরাইলে সরকার গঠনের অনুমতি পাওয়া লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এমন দাবি করেছেন দেশটির কট্টর ডানপন্থী জিউশ পার্টির প্রধান ইতামার বেন গাভি। ইতামার বেন গাভি বলেন, নতুন ক্ষমতার সঙ্গে নতুন চিন্তাধারা নিয়ে এসেছেন নেতানিয়াহু। গত ২ বছর ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বিরোধীদলে ভূমিকা পালন করেন নেতানিয়াহু। এবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর ক্ষমতায় এসে ফিলিস্তিনের ভূমি দখলে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, এমনটাই শঙ্কা ফিলিস্তিনবাসীর।

নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ইসরাইলের নির্বাচনে নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি, তার মিত্র কট্টরপন্থি দলগুল ১৮টি এবং একটি উগ্র ডান জোট ১৪টি আসনসহ মোট ৬৪টি আসন জিতেছে। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের মধ্যপন্থি বিরোধী দল ৫১টি আসনে জয়ী হয়েছে। কয়েকদিনের মধ্যেই নতুন সরকার গঠনের কথা রয়েছে বেনিয়ামিন নেতানিহুর। সূত্র: ডেইলি সাবাহ ও টাইমস অব ইসরায়েলের। 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit