মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

“ঘন্টা ব্যাপি জেলা শহরের সকল সড়ক বন্ধ রেখে”বিজয় দিবসে লালমনিরহাটে বিএনপির বিশাল শোডাউন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে বিশাল শোডাউন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শোডাউনে বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রায় ঘন্টা খানেক জেলা শহরের সড়ক গুলোতে যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ থাকে। শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রেল স্টশন সংলগ্ন জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালীটি বের হয়। 

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র নেতৃত্বে মিছিলটি পুরো লালমনিরহাট জেলা শহর প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জালী অর্পন করে। বিভিন্ন বাহারি রঙয়ের ক্যাপ পড়ে র‍্যালীতে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ক্যাপের রঙ দিয়ে বিভাজন করা হয়েছে দলটির সহযোগি সংগঠনের নেতাকর্মীদের। বিশেষ রঙয়ের ক্যাপ পরিচয় করছে ব্যাক্তি দলটির কোন সহযোগি সংগঠনের। বিশাল এ র‍্যালী থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানসহ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় বিএনপি। এসময় লালমনিরহাট পুরো জেলা শহর ছিল যেন জেলা বিএনপি’র দখলে। 

র‍্যালীতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হক, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ , সম্পাদক হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুর হুদা লিমন ও সম্পাদক  জাহাঙ্গীর আলম Nokia প্রমুখ। শোডাউন চলাকালে লালমনিরহাট জেলা শহরের সকল সড়ক গুলোতে প্রায় এক ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এই এক ঘন্টায় রাস্তার দুপাশে জনসাধারণকে দাড়িয়ে থাকতে দেখা যায়।

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit