রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফেনসিডিলসহ ধরা পড়লো ভারতীয় নাগরিক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী  সীমান্তে অনুপ্রবেশের দায়ে শামিম আখতার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। ভারতীয় ওই নাগরিক হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে একজন আসামীকে বিজিবির দইখাওয়া ক্যাম্পের সদস্যরা হাতীবান্ধা থানায় সপর্দ করেন বলে থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। আটক ভারতীয় নাগরিক শামিম আখতার (৪০) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার  গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল  কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তের মেইন পিলার ৯০৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় থেকে ভারতীয় নাগরিক শামিম আখতারকে আটক করে এ সময় তার কাছে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বলেন, বিজিবি বিকেলের দিকে শামিম আকতার নামে এক আসামি থানায় জমা দিয়ে মামলা দায়ের করেন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক, লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ভারতীয় নাগরিককে বিকেলে হাতীবান্ধা থানায় সপর্দ করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit