রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করে সিঙ্গাপুরের ব্যক্তি কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় দুফ ও কফি বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যক্তির কারাদণ্ড হয়েছে। এএফপি জানিয়েছে, ১০ লাখ ডলার মূল্যের স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছেন ওই ব্যক্তি। কারাদণ্ড পাওয়া ৫৯ বছর বয়সী ফুয়া সেজে হি সিঙ্গাপুরের কোমল পানীয় কম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক। দোষ স্বীকার করেছেন ফুয়া।

গত সোমবার তাকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। ২০১৭ সালে কিম জং উনের দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে সিঙ্গাপুর।

আদালতের নথিতে উল্লেখ রয়েছে, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত কয়েকটি কম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। ফুয়া জানতেন, ওই পণ্যগুলোর গন্তব্য উত্তর কোরিয়া। পণ্য বিক্রি থেকে ফুয়া অবশ্য কোনো কমিশন পাননি। তবে পণ্য বিক্রিটি তাকে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করেছিল।

সূত্র : এএফপি, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit