মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

লালমনিরহাট রেল বিভাগের ঢাকাগামী সবকটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার প্রধান ও একমাত্র রেল রুটের টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় অবস্থিত ব্লক সেকসনে একটি মালগাড়ী লাইনচুৎ হয়ে পড়লে ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন সময় মত গন্তব্য স্থানে পৌছাতে পারেনি। ফলে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এই চারটি ট্রেনের ঢাকাগামী যাত্রা বাতিল করা হয়েছে।
লালমনিরহাট থেকে লালমনিরহাট এক্সপ্রেস সকাল ১০.২০,কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস সন্ধ্যা ৭.১৫ রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত ৮. ১০ এবং পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১২.১৫ টায় ছেড়ে যাবার কথা ছিল। তবে এই বিভাগের অন্যান্য লোকাল ও মেইল ট্রেন গুলো সময় অনুযায়ী চলাচল করছে।এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেড-১ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুন্নবী ইসলাম জানান, অনাঙ্ক্ষিত দূর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে। ফলে লালমনিরহাট এক্সপ্রেস এখনো গন্তব্য স্থল লালমনিরহাটে আসেনি।

এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন আন্তঃনগর এক্সপ্রেস গুলোও সময় মত আসতে পারেনি।এ কারণে লালমনিরহাট রেল বিভাগের চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। তবে লোকাল ও মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে।তিনি আরও বলেন, আজকের এক্সপ্রেস ট্রেন গুলোর যারা টিকিট ক্রয় করেছিলো তাদের টিকিট গ্রহণ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে সকল ট্রেন নিয়ম অনুযায়ী চলবে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit