বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

কোভিড: বিশ্বে আরও ১০৩৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় পাসপাতালে ভর্তি হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯০ জন এবং মারা গেছেন ২২৮ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ১৮৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৭ জন এবং মারা গেছেন ৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৩৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৫২ জন। 

ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭১১ জন। এরমধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/সকাল ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit