শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

তিতের নাচ আজ চলবে নাকি বন্ধ হবে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারানোর রাতে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে ব্রাজিল। নেচে নেচে প্রত্যেকটি গোল উদযাপন করেছে তারা। আর সেলেসাওদের এই উদযাপনের মাঝে অনেকেই দেখছেন প্রতিপক্ষকে অসম্মান করার অশুভ ছায়া।

শিস্যদের সাথে নেচে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের কোচ তিতে। অনেকেই বলছেন, তিতে কাজটা ঠিক করেননি।

তবে নাচ নিয়ে ব্রাজিলের দাবি, তারা নিজেদের সংস্কৃতি মেনে এবং দর্শকদের আনন্দ দিতেই নেচেছেন। অন্য কাউকে অসম্মান করার জন্য নাচে না আমাজনের বরপুত্ররা। তেমনটাই দাবি সবার।

ব্রাজিলের কোচ আরও একধাপ এগিয়ে বলেছেন, নাচে দোষের কিছু নেই। আর তিনি যাদের সাথে নেচেছেন, তাদের অনেকেই তার নাতির বয়সী। আর নাতিদের সাথে নাচাটাকে তিনি বেশ ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে, নাচ অব্যাহত রাখার ঘোষণাও দিয়ে রেখেছেন।

সেই কথার সূত্র ধরেই বলা যায়, ক্রোয়েশিয়ার জালে ব্রাজিল বল পাঠাতে পারলেই নাচবেন তিতে। এখন প্রশ্ন হলো, আজ রাতে নেইমার-রিচার্লিসনরা ব্রাজিলের জালে বল পাঠিয়ে তিতের নাচের ব্যবস্থা করতে পারবে তো?

যদিও পরিসংখ্যান তিতের পক্ষে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনো হারেনি ব্রাজিল। ক্রোয়েশিয়া এখন পর্যন্ত ব্রাজিলের জালে কোনোদিনও বল জড়াতে পারেনি।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৫.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit