মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন! বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির বাহিরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোয়াইব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসাড়ডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোয়াইব ঐ এলাকার সাঈদ রহমানের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সোয়াইব। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে কিছুক্ষন পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৫.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit